ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, কমছে আবাদি জমি রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ নলডাঙ্গায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ বিক্রেতাকে জরিমানা বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় ভারত: মোহাম্মদ সেলিম

চ্যানেল এ নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:৪১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৩৫৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় ভারত: মোহাম্মদ সেলিম

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে সিপিআইএমের বিক্ষোভ সমাবেশে মন্তব্য

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তরাষ্ট্রের ইঙ্গিত বা সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে, এমন মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ সেলিম বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করবেন নাকি বাংলাদেশে ফিরে যাবেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভারতের মোদি সরকারের হাতে। তবে এ বিষয়ে ভারত সরকার এখনো প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি। তিনি প্রশ্ন তোলেন, অতীতে বাংলাদেশ ইস্যুতে সরব থাকা মোদি সরকার বর্তমানে কেন নীরব ভূমিকা পালন করছে?

সিপিআইএমের এই নেতা দাবি করেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা সম্ভাব্য চাপের কারণেই ভারত সরকার বিষয়টি নিয়ে মুখ খুলছে না। তাঁর মতে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে।

মোহাম্মদ সেলিমের এমন বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় ভারত: মোহাম্মদ সেলিম

আপডেট সময় : ০৮:৪১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫