ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

চাটমোহরে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মানিক মণ্ডল গাজীপুরে গ্রেপ্তার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটমোহরে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মানিক মণ্ডল গাজীপুরে গ্রেপ্তার

প্রায় এক দশক ধরে পলাতক ছিলেন; তথ্য-উপাত্ত বিশ্লেষণে অবস্থান শনাক্ত করে পুলিশের অভিযান

পাবনার চাটমোহরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মানিক মণ্ডলকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় দশ বছর পলাতক থাকার পর বুধবার (৩ ডিসেম্বর) ভোরে জয়দেবপুর থানার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলার নথি অনুযায়ী, চাটমোহর থানার মামলা নং–০১/২০১৪, জি.আর নং–১৭৫/১৪ এবং নারী ও শিশু মামলা নং–৩৪৫/১৫–এর অধীনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মানিক মণ্ডলের বিরুদ্ধে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

পাবনার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের নির্দেশনায় চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আওলাদ হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মানিকের অবস্থান শনাক্ত করে। পরে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চাটমোহর থানার ওসি মো. মনজুরুল আলম বলেন, “দীর্ঘদিন পলাতক থাকা দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বড় সাফল্য।” গ্রেপ্তারকৃত মানিক মণ্ডলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাটমোহরে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মানিক মণ্ডল গাজীপুরে গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫