ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

গোদাগাড়ীতে ব্রিধান-১০৩ এর উচ্চ ফলন: নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস পালন

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে ব্রিধান-১০৩ এর উচ্চ ফলন: নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস পালন

ব্রি উদ্ভাবিত এ জাত বাতাস-বৃষ্টি সহনশীল, ফলন স্বর্ণার চেয়ে বেশি—বিশেষজ্ঞদের মন্তব্য

রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ব্রিধান-১০৩ জাতের ধানের ভালো ফলন হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার ঘনশ্যামপুর মাঠে নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস পালন করে ব্রির আঞ্চলিক কার্যালয়, রাজশাহী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা হান্নান আলী। আরও উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তাপস কুমার হোড়, বৈজ্ঞানিক কর্মকর্তা সুমনা হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সানোয়ার হোসেন, ফার্ম ম্যানেজার মোখলেসুর রহমান, এসএএও আব্দুল্লাহ আল মারুফ ও কৃষক মতিউর রহমান।

মাঠ দিবসে বক্তারা জানান, আমন মৌসুমে স্বর্ণা ধান রাজশাহীর কৃষকদের কাছে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। তবে এ বছর ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে বৃষ্টি ও প্রবল বাতাসে স্বর্ণা ধানের অধিকাংশ জমিতে ধান শুয়ে পড়ে। কিন্তু ঘনশ্যামপুরের কৃষক মতিউর রহমান তার ৬ বিঘা জমিতে ব্রিধান-১০৩ চাষ করে সফলতা পেয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতি বিঘায় তিনি ২৪ মণ করে ফলন পেয়েছেন।

বৈজ্ঞানিক কর্মকর্তারা বলেন, ব্রিধান-১০৩ জাতের গাছ স্বর্ণার তুলনায় লম্বা ও কাণ্ড শক্ত। তাই ঝড়-বাতাসেও এই জাত সহজে ল Lodging হয় না। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম, ফলে উৎপাদন খরচ কমে এবং লাভ বাড়ে। এই ধান স্বর্ণার চেয়ে প্রায় ১৫ দিন আগে পাকে—যা এলাকায় পরবর্তী আলু চাষের জন্যও সুবিধাজনক।

বিশেষজ্ঞদের মতে, স্বর্ণা যেখানে গড়ে ১৯ মণ পর্যন্ত ফলন দেয়, সেখানে ব্রিধান-১০৩ জাতে ২২ মণ পর্যন্ত ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই জাতের খড়ও শক্ত হওয়ায় বাজারমূল্য তুলনামূলক বেশি।

প্রধান অতিথি কৃষকদের উদ্দেশে বলেন, “ব্রিধান-১০৩ এর ফলন, রোগ-সহনশীলতা ও বাতাসে না শোয়ার সক্ষমতা কৃষকদের বাড়তি লাভ দেবে। আগামী মৌসুমে এই জাত পুরো মাঠ জুড়ে চাষ করার আহ্বান জানাই।”

November 19, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে ব্রিধান-১০৩ এর উচ্চ ফলন: নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস পালন

আপডেট সময় : ০৩:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫