ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ভাই পরিচয়ে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০৩:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ভাই পরিচয়ে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

রাজশাহী মহানগরীতে ভয়াবহ এক হত্যাকাণ্ডে ভাই পরিচয়ে বিচারকের বাসায় ঢুকে তার নবম শ্রেণিপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিচারকের স্ত্রীসহ হামলাকারী যুবকও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ডাবতলা এলাকার “স্পার্ক ভিউ” নামের দশতলা ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান।

নিহত স্কুলছাত্রের নাম তাওসিফ রহমান সুমন (১৬)। তিনি রাজশাহীর একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। আহত তার মা তাসমিন নাহার, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ভবনের দারোয়ান মেসের আলী জানান, দুপুর আড়াইটার দিকে এক যুবক এসে নিজেকে বিচারক আব্দুর রহমানের ভাই পরিচয়ে ফ্ল্যাটে উঠতে চান। দারোয়ান তার নাম “লিমন” ও মোবাইল নম্বর লিখিয়ে দেন। কিছুক্ষণ পরই ভবনের গৃহকর্মী দৌড়ে এসে জানান, ফ্ল্যাটে বিচারকের ছেলে ও স্ত্রীকে কুপিয়ে ফেলা হয়েছে।

পরে ভবনের অন্যান্য বাসিন্দারা তিনজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “হামলাকারীর পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সে একজন চালক। তার সঙ্গে পরিবারের পূর্বপরিচয় বা বিরোধ থাকতে পারে। তদন্ত চলছে।”

তিনি আরও জানান, “সিলেটের সুরমা থানায় তাসমিন নাহার ওই যুবকের বিরুদ্ধে আগে একটি জিডি করেছিলেন। প্রাথমিকভাবে ব্যক্তিগত বিরোধ থেকে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় মতিহার থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ভাই পরিচয়ে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫