ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য সাড়ে ১০ লাখ টাকা বাগাতিপাড়ায় চুলার আগুনে কৃষকের ৬ ঘর পুড়ে ছাই, ক্ষতি ৫-৭ লাখ টাকা বাগাতিপাড়ায় বাবার সঙ্গে অভিমানের পর যুবকের আ/ত্ম/হ/ত্যা বাগাতিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ কিশোরীর, শোকে স্তব্ধ চর চাকলা

গারো পাহাড়ে বন্যহাতির তাণ্ডব ও নানাবিধ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের দাবি

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৩৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গারো পাহাড়ে বন্যহাতির তাণ্ডব ও নানাবিধ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের দাবি

শেরপুরের ঝিনাইগাতীতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা সভা, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনিক পদক্ষেপের আহ্বান

শেরপুরের ঝিনাইগাতীতে গারো পাহাড় অঞ্চলের কোচ, গারো, হাজং, বর্মন ও সনাতন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশের সাংস্কৃতিক কেন্দ্রে এ সভার আয়োজন করে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

সভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান।

এছাড়া বক্তব্য দেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অসীম ম্রং, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোপাল সেন গুপ্ত, সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচ, শেরপুর জেলা আদিবাসী সংসদের সাংগঠনিক সম্পাদক সুবাষ চন্দ্র বিশ্বাস, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী প্রমুখ।

উন্মুক্ত আলোচনায় বক্তারা গারো পাহাড়ে বন্যহাতির তাণ্ডব, পাহাড়ি এলাকায় ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি, কৃষিজমি দখল, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা এসব সমস্যা সমাধানে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের কার্যকর ও স্থায়ী উদ্যোগের দাবি জানান।

প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেন, “গারো পাহাড়ের মানুষ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের সমস্যা সমাধনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”
তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন, যাতে আমরা গারো পাহাড়ের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে পারি।”

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গারো পাহাড়ে বন্যহাতির তাণ্ডব ও নানাবিধ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের দাবি

আপডেট সময় : ০৩:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫