ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেবীগঞ্জে মাদ্রাসায় পিতা-ছেলের একক আধিপত্য, নিয়োগ বাণিজ্যে তোলপাড়!

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়॥
  • আপডেট সময় : ০৪:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৪২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে মাদ্রাসায় পিতা-ছেলের একক আধিপত্য, নিয়োগ বাণিজ্যে তোলপাড়!

পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচিত ভাউলাগঞ্জ দারুসসালাম নেছারিয়া আলিম মাদ্রাসায় পিতা ও পুত্রের আধিপত্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অধ্যক্ষ মাওলানা আজিবুর রহমান ও তার ছেলে মাহমুদ হাসান মাসুদ মিলে নিয়োগ বাণিজ্য, এমপিও জালিয়াতি এবং অবৈধ স্থাপনা নির্মাণসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, ভূয়া শিক্ষাগত সনদ ব্যবহার করে ছেলে মাসুদকে ম্যানেজিং কমিটির সভাপতি বানানো হয়েছে। এরপর এনটিআরসি নিবন্ধন ছাড়া পূর্বের তারিখ দেখিয়ে প্রায় ১০ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। একইসঙ্গে সরকারি সময়সীমা শেষ হলেও কাগজপত্রে কারসাজি করে আরও কয়েকজন শিক্ষকের এমপিও অনুমোদনের চেষ্টা চলছে।

এছাড়া, মাসুদের বিরুদ্ধে ভুয়া সনদ তৈরির অভিযোগ রয়েছে। তিনি মাদ্রাসার মূল ভবনের নকশা পরিবর্তন করে সড়কের উপর দোকান নির্মাণ করেছেন, যা সম্পূর্ণ অবৈধ ও মাদ্রাসার স্বার্থবিরোধী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মামুন মো. মাসুম বিল্লাহ বলেন, “ছেলেকে সভাপতি বানিয়েছেন অধ্যক্ষ বাবা। অনিয়মের শেষ নেই। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই, যাতে ঐতিহ্যবাহী এই মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন না হয়।”

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ আজিবুর রহমান বলেন, “আমার ছেলের বিষয়ে আপত্তির কিছু নেই। তদন্ত হচ্ছে, তদন্তেই সব বের হবে।”

এদিকে অভিযোগের ভিত্তিতে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান মাদ্রাসাটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, “কাগজপত্র যাচাই করা হচ্ছে। শিক্ষা অফিসারের সম্পৃক্ততার অভিযোগও খতিয়ে দেখা হবে। সব বিষয়ই তদন্তের আওতায় আনা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে মাদ্রাসায় পিতা-ছেলের একক আধিপত্য, নিয়োগ বাণিজ্যে তোলপাড়!

আপডেট সময় : ০৪:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫