ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

মান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ২২৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁর মান্দায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হন।

দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে সমবেত হতে শুরু করেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে উপজেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ও সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।

September 3, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৩:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫