ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

সাপাহারে ‘প্রথমবার’ দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৪০১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে ‘প্রথমবার’ দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল

‘আম্রপালি’ আমের রাজধানী নওগাঁর সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সাপাহার থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল আজিজ, জেলা প্রেসক্লাব সভাপতি রায়হান আলম, আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল খায়ের তরুণ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছাসী, আম চাষী তরুণ উদ্যোক্তা সোহেল রানা প্রমূখ। এসময় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ আমচাষি, ব্যবসায়ী, উদ্যোক্ত, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ উৎসবে রয়েছে আকর্ষণীয় আমের স্টল, বিভিন্ন জাতের আম প্রদর্শন ও বিক্রয়, আম দিয়ে তৈরি খাবারের আয়োজন, কুরিয়ার সুবিধা, তথ্যসমৃদ্ধ স্টল এবং ১০০ জনের প্রশিক্ষণ কর্মসূচি।

এছাড়াও সেমিনার, আম-ভিত্তিক ভোজন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। প্রতিদিন বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজনে জেলা ও উপজেলা প্রশাসন।

July 18, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে ‘প্রথমবার’ দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল

আপডেট সময় : ০৩:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫