ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণের অভিযোগ ঝিনাইগাতীতে ভাতিজার হামলায় চাচি নিহত, হত্যা মামলার প্রস্তুতি ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধ/র্ষ/ণ চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও ছাত্রত্ব বাতিলের দাবিতে রাবিতে মানববন্ধন লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন লালপুরে ওয়ার্কশপ ও লেদ মেশিনের শব্দদূষণে অতিষ্ঠ ব্যবসায়ীরা, ইউএনওর কাছে অভিযোগ রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহ্বান  লালপুরে পৃথক ঘটনায় দুই কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আবেদন ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ, ৬ যাত্রী জীবিত উদ্ধার

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে ম্যারাথন

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৩৭০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে ম্যারাথন

জলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে শুক্রবার (১৮ জুলাই) সকালে প্রতিকী ম্যারাথন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে প্রতিকী ম্যারাথন শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে শেষ হয়। জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত ও পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ম্যারাথনে অংশ নেয়।

পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয় স্মরণসভা। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সিভিল সার্জন মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, এনপিপির সমন্বয়কারী তাসবিরুল বারী নয়ন, জুলাই যোদ্ধা নাহিদ আহসান আবির, শহীদ সুমন ইসলামের বোন মোছা. মনি বেগম বক্তব্য দেন।

বক্তারা বলেন, জুলাই বিপ্লব আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ ও লালন করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আমাদের জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বিভেদ ভুলে রাষ্ট্রকে বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাকছুদুর কবীর স্বাগত বক্তব্য দেন। জেলা প্রশাসনের সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে ম্যারাথন

আপডেট সময় : ০২:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫