ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শেরপুরে জেল পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদী গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৪৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে জেল পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদী গ্রেফতার

শেরপুরের শ্রীবরদীতে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী নজরুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাবলাকোনা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলাম একই গ্রামের নইমুদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে ৫ শত ১৮ জন হাজতী ও কয়েদীদেরকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনায় সিপিসি-১,র‍্যাব-১৪, জামালপুর কোম্পানি শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে উক্ত হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাত আড়াইটার দিকে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী নং-৭২৭১/এ নজরুল ইসলামকে উপজেলার বাবলাকোনা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নজরুল ইসলামকে শনিবার দুপুরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে জেল পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদী গ্রেফতার

আপডেট সময় : ০৩:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫