ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

সাপাহারে ‘ম্যাংগো ফেস্টিভ্যাল -২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে ‘ম্যাংগো ফেস্টিভ্যাল -২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে

নওগাঁর সাপাহারে আগামী ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫। “আমের (আম্রপালি) বানিজ্যিক রাজধানী সাপাহার” স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন, নওগাঁ এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উৎসবটি বসতে যাচ্ছে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।

উৎসবে থাকবে আম বিক্রয়-বিতরণসহ নানা স্টল, যেখানে বিশেষ ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা। থাকছে তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিসের স্টলও, যাতে ক্রেতারা মেলা থেকেই আম কিনে সহজে দেশে-বিদেশে পাঠাতে পারবেন। এছাড়া আম দিয়ে তৈরি নানা খাবারের স্টল, আম চাষিদের প্রোফাইল, অনলাইন সরবরাহকারীর তথ্য, এবং বিভিন্ন জাতের আমের প্রদর্শনী স্টল থাকবে মেলায়।ফেস্টিভালে ১০০ জন অংশগ্রহণকারীর জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ সেশন আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা। সেখানে আমের রোগবালাই দূরীকরণ, সঠিক উৎপাদন পদ্ধতি এবং বাজারজাতকরণ নিয়ে আলোচনা হবে।

একইসাথে অনুষ্ঠিত হবে উন্মুক্ত সেমিনার, যেখানে বিদেশে আম রপ্তানির সুযোগ-সুবিধা এবং বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে কথা বলবেন বিশেষজ্ঞরা। প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমভিত্তিক ভোজন প্রতিযোগিতা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদ বলেন, “সাপাহারে যে পরিমাণ আম উৎপাদিত হয়, তা দিয়ে বড় বড় কোম্পানি সারা বছর বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করতে পারে। তবুও চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। তাই আমের বানিজ্যিক রাজধানী হিসেবে সাপাহারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।”

প্রসঙ্গত, সাপাহারে বর্তমানে ২০ হাজারের বেশি আম চাষি রয়েছেন এবং এই অঞ্চলে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়ে থাকে। গত বছর এখানে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ব্যাংক লেনদেন এবং প্রায় ৫ হাজার কোটি টাকার নগদ লেনদেনসহ বিশাল আমের বাজার গড়ে উঠেছিল।ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫ সফল হলে সাপাহারের আম আরও নতুন বাজারে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে ‘ম্যাংগো ফেস্টিভ্যাল -২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে

আপডেট সময় : ০৪:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫