ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ রাজশাহীতে শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার কীটনাশকের বিষে ঝুঁকিতে পুঠিয়ার কৃষক মোহনপুরে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বৃদ্ধির দাবি সিংড়ায় জমিজমা বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ গুরুদাসপুরে পুলিশের অভিযানে ২০৪ পিস ইয়াবাসহ ৫ জন আটক লালপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ ও মোটরসাইকেলে আগুন বাগাতিপাড়ায় ষষ্ঠ শ্রেনীর ছা’ত্রীকে ধ/র্ষ/ণের চেষ্টা, অ’ভিযুক্ত গ্রেপ্তার রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু বাগাতিপাড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

শিক্ষা স্বাস্থ্য, প্রশাসন ও দুর্নীতির সমস্যা চিরতরে বাংলাদেশ থেকে দুর করতে হবে: রাণীনগরে নাহিদ ইসলাম

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা স্বাস্থ্য, প্রশাসন ও দুর্নীতির সমস্যা চিরতরে বাংলাদেশ থেকে দুর করতে হবে: রাণীনগরে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, প্রশাসন ও দুর্নীতির সমস্যা চিরতরে বাংলাদেশ থেকে দুর করতে হবে। এমন না যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার চলে গেছে, অন্য কোন রাজনৈতিক দল এসে এসব করতে পারবে। আমরা সেটা মেনে নিবো না। কোন রাজনৈতিক দলকে এসব করতে দেওয়া হবে না। দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গত ১৫ বছরে নানা সমস্যায় পরেছিল। এখন আর আমরা দেশে এসব সমস্যা দেখতে চাই না। জুলাই অন্দোলনে অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছেন। এখন বাংলাদেশকে অব্যশই নতুন করে তৈরি করতে হবে। রোববার সকালে রাণীনগর উপজেলার কুজাইল বাজারে পদযাত্রায় ব্যাবসায়ী, দোকানদার ও এলাকার মানুষের সাথে কুশল বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের প্রায় এক বছর হতে চলেছে। সেই এক বছর উপলক্ষ্যে আমরা বাংলাদেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে যাচ্ছি। আমরা “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি গ্রহণ করেছি। আমরা পদযাত্রা, পথসভা করছি, মানুষের সাথে কথা বলছি, কুশল বিনিময় করছি এবং নতুন দেশ গড়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এখানে আসার পর অনেক বীর মুক্তিযোদ্ধার সাথে দেখা হয়েছে যারা ১৯৭১ সালে যুদ্ধ করেছে, তার পরেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা মনে করি ২০২৪ আমাদের নতুন একটি স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাকেও রক্ষা করতে হবে।

জুলাই আন্দোলনকে স্বরণ করে নাহিদ ইসলাম আরও বলেন, ২০২৪ সালে সারাদেশে আমরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন গড়ে তুলি। আন্দোলনে আবু সাঈদ সহ অসংখ্য শিক্ষার্থীদের উপর ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে গুলি চালানো হয়। আমাদের ভাই-বোনদের উপর হামলা করা হয়। এরই প্রতিবাদে সারাদেশের মানুষ আন্দোলনে নেমে আসেন। এরপর থেকে ফ্যাসিস্ট হাসিনা ছাত্র-জনতার উপর আরো বেশি গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে। ১ হাজারের উপর মানুষ মারা গেছে। ১০ থেকে ১৫ হাজার মানুষ আহত হয়েছেন। একপর্যায়ে আমরা সরকার পতনের এক দফা দাবি জানিয়ে ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি। সেই কর্মসূচিতে সারাদেশের কোটি কোটি মানুষ অংশ নিয়ে গণভবন ঘেড়াও করলে ফ্যাসিস্ট হাসিনা দেশে থেকে পালিয়ে যায়।

রাণীনগরের কুজাইল বাজারে পদযাত্রায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা মাহমুদা দোলা, নওগাঁ জেলার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিনসহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা রিকশা ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শামীউল আলম খান তুষার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষা স্বাস্থ্য, প্রশাসন ও দুর্নীতির সমস্যা চিরতরে বাংলাদেশ থেকে দুর করতে হবে: রাণীনগরে নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৪:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫