ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে হাসিবুর হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৩৮০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর দুর্গাপুরে হাসিবুর হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে হাসিবুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রেজাউল হককে (৪৮) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। সোমবার (২৬ মে) দুপুরে র‍‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‍‍্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানি ও র‍‍্যাব-৪ এর মিরপুর ক্যাম্পের একটি যৌথ দল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর জোনাকি রোড সংলগ্ন আহমদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।রেজাউল হক রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা।

র‍‍্যাব জানায়, আবুল কাশেম নামের এক ব্যক্তির সাথে একই গ্রামের আসামি আবু সালেহ বাবুর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ১৪ মে অনন্তপুর মাঠে বিরোধপূর্ণ জমির মাপজোখ করা হচ্ছিল। তখন সংঘর্ষে আবুল কাশেমের ছেলে হাসিবুর গুরুত্বর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুর মারা যান।

র‍‍্যাবের সূত্রে জানা যায়, এ ঘটনায় হাসিবুরের বাবা আবুল কাশেম বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৮ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রেজাউল। গ্রেপ্তারের পর তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর দুর্গাপুরে হাসিবুর হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫