ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

বন্ধু সংগঠনগুলো ফ্যাসিস্টদের প্রেতাত্মাদের দিয়ে নির্বাচন করতে চায়, তাই তারা সংষ্কার করতে চায়না-ইকবাল হোসাইন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্ধু সংগঠনগুলো ফ্যাসিস্টদের প্রেতাত্মাদের দিয়ে নির্বাচন করতে চায়, তাই তারা সংষ্কার করতে চায়না-ইকবাল হোসাইন

পতিত ফ্যাসিস্ট সরকার যে প্রশাসনের মাধ্যমে দিনের ভোট রাতে দিয়েছে প্রশাসনের সে সব দুষ্ট কর্মকর্তারা এখনও বিভিন্ন দপ্তরে বহাল তবিয়তে রয়ে গেছে। তাই এসব ভোট চোরদের দিয়ে সংষ্কার ছাড়া নির্বাচন নয়, বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমীর মাওলানা অধ্যাপক ইকবাল হোসাইন। তিনি বলেন, আমরা চাই সেইসব অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। কাজেই আমরা আগে এই দোষীদের বিচারের মাধ্যমে সংস্কার চাই, তারপর নির্বাচন।

শনিবার (১০ মে) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ঘটবর দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ইকবাল বলেন, বন্ধু সংগঠন গুলো থেকে জিকির করা হচ্ছে-সংস্কার চাইনা, নির্বাচন চাই। আমরা মনে করি, এতে কূ-মতলব আছে। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা যারা প্রশাসনে রয়েছে, তাদেরকে হয়তো তারাও ব্যবহার করতে চায়। এ জন্য তারা সংস্কার চাননা, তবে আমরা সংস্কার চাই।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যেভাবে হারানো স্বাধীনতা পূণরুদ্ধার করেছি; তদ্রুপ হারানো, অপহৃত ভোটাধিকারকে পূণরুদ্ধার করতে চাই আগামী নির্বাচনে। বিগত দিনে আমরা দেখেছি ক্ষমতাসীন দলের লোকজন ছাড়া অন্যদের ভোটকেন্দ্রে যেতে দেয়া হয়নি। আমরা সেই পরিবেশ করতে চাই, যেই পরিবেশে মানুষ হেসে খেলে, আনন্দের সাথে, নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যেন নিরাপদে তার গন্তব্যে পৌঁছতে পারে। এ জন্য নিজেদের মানোন্নয়নসহ প্রশিক্ষণের আওতায় আসতে হবে এবং ভোট কেন্দ্র পরিচালনায় দক্ষ হতে হবে।

তিনি আরো বলেন, আজকে আওয়ামী ফ্যাসিস্টরা নেই, তারপরও চাঁদাবাজি বন্ধ হয়নি, জবরদখল বন্ধ হয়নি। কারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে, আগামী নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই।

পঞ্চগড় সদর উপজেলা জামায়াতের সভাপতি সফিউল আলমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি আশরাফুল আলম, মানব সম্পদ বিভাগীয় সভাপতি শহীদ আল ইসলাম, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাইয়েদ নূর-ই-আলম, যুব বিভাগের সভাপতি তোফায়েল প্রধান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, জেলা শিবিরের সভাপতি জুলফিকার রহমান, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বন্ধু সংগঠনগুলো ফ্যাসিস্টদের প্রেতাত্মাদের দিয়ে নির্বাচন করতে চায়, তাই তারা সংষ্কার করতে চায়না-ইকবাল হোসাইন

আপডেট সময় : ০২:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫