ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

মান্দায় সিপিবি নেতার ওপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৩৪৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় সিপিবি নেতার ওপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দায় সিপিবি নেতা কমরেড আব্দুল মালেকের ওপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ (১১ মার্চ ) মঙ্গলবার দুপুরে সিপিবি মান্দা উপজেলা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবি মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান প্রামাণিক।

বক্তব্যে আব্দুস সোবহান বলেন, প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা খালের পাড়ে দেলোয়ার হোসেন নামের এক ভূমিহীন ব্যক্তি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সম্প্রতি সেখানে একটি ইটের প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে যুবদলনেতা সোহেল তানভীন ও তার সাঙ্গপাঙ্গরা কাজে বাধা দিয়ে ভূমিহীন দেলোয়ার হোসেনের কাছে চাঁদা দাবি করে। এর প্রতিবাদ করায় কমরেড আব্দুল মালেকের সঙ্গে যুবদলনেতা সোহেল তানভীরের বিরোধ সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এসব বিরোধের জের ধরে গত ৮ মার্চ রাত ১১টার দিকে কমরেড আব্দুল মালেককে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল তানভীরের নেতৃত্বে ৭-৮ জন যুবক হামলা চালিয়ে মারধর করে। এসময় আব্দুল মালেকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এরপর কমরেড মালেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেও বাধার সৃষ্টি করে হামলাকারীরা। সংবাদ পেয়ে ওই রাতেই মান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনায় সোহেল তানভীরসহ ৭জনের বিরুদ্ধে সোমবার রাতে মান্দা থানায় একটি অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিপিবি মান্দা শাখার সদস্য কমরেড খোরশেদ আলম মণ্ডল, কমরেড আবুল কালাম আজাদ, কমরেড আলাউদ্দিন মণ্ডল, সিপিবিনেতা আবু বকর শেখ, মান্দা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেকেন্দার আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে হামলা, মারধর ও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে যুবদলনেতা সোহেল তানভীর বলেন, কমিউনিস্ট পার্টির নেতা পরিচয়দানকারী আব্দুল মালেক কিশোর গ্যাংয়ের দলনেতা। তার নেতৃত্বে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসবের প্রতিবাদ করায় আব্দুল মালেকের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, পূর্ব বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

March 11, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় সিপিবি নেতার ওপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:২৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫