ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৫ বছর পর মাথা গোঁজার ঠাঁই পেলেন সালমা, পাশে দাঁড়াল ‘মানবিক পরিবার’ নলডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কাটায় ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ পঞ্চগড়ে তরুণীকে ধ/র্ষ/ণ ও হ/ত্যা মামলায় যুবকের মৃ/ত্যুদ’ণ্ড বোদা-মাড়েয়া সড়কে খানাখন্দ, দুর্ঘটনার ঝুঁকিতে পথচারী ও যানবাহন লালপুরে মাদক মামলায় তথ্যদাতাকে আসামি করার অভিযোগ, প্রত্যাহার দুই পুলিশ সদস্য লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু রামগঞ্জে বিআরটিসি বাসের চাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের পণ্য নিয়ে মেলা সাপাহার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশি শিশু আটক বাগাতিপাড়ায় অনুমোদন ছাড়াই চক্ষু চিকিৎসা ক্যাম্প, বন্ধ করল স্বাস্থ্য বিভাগ

নাটোরে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ গ্রেফতার ৫!

বিশেষ প্রতিবেদক, নাটোরঃ
  • আপডেট সময় : ০১:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৪৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ গ্রেফতার ৫!

নাটোরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ন পাড়া এলাকা থেকে জাল টাকা সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, বরিশালের বাকেরগঞ্জের আবুল হোসেন হাওলাদারের ছেলে আরিফ হোসেন হাওলাদার, বাগেরহাটের চিতলমারি থানার শিবপুর গ্রামের মৃত ফাইম শেখের ছেলে আরিফ হোসেন, পটুয়াখালীর বতলবুনিয়া গ্রামের মৃত আমজাদ হোসেন খানের ছেলে মোস্তফা খান, ঝালকাঠির রাজাপুরের হানিফ হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম ও একই গ্রামের নুর মহম্মদ হাওলাদারের ছেলে ফেরদৌস হাওলাদার। এদিন দুপুরে নাটোর সদর থানায় এক প্রেস বিফ্রিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মারুফত হুসাইন।

পুলিশ সুপার মারুফত হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ন পাড়া এলাকায় তল্লাশী চালায় পুলিশ। এ সময় রাজশাহী থেকে রংপুরগামী মোহম্মদ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসের গতিরোধ করে তল্লাশী করা হয়। তল্লাশীকালে তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৯ লাখ ৪৩ হাজার টাকা পরিমানের জাল টাকা জব্দ সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা এই জাল টাকাগুলো নিয়ে রংপুরের বিভিন্ন স্থান থেকে আলু কেনার জন্য যাচ্ছিল। তবে কোথায় থেকে এই টাকাগুলো তারা পেয়েছে সে বিষয়ে এখনো সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করতে শুরু করেছে পুলিশের একটি টিম।

November 23, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ গ্রেফতার ৫!

আপডেট সময় : ০১:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪