ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

মোহনপুরে দুইদিনে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ৪

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৪০৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে দুইদিনে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ৪

রাজশাহীর মোহনপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইদিনে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে দুপুর ১টা ও রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে। এই ঘটনায় যাত্রীবাহী অটোরিকশা ও মালবাহী ইঞ্জিনচালিত ভটভটির চালককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে আরাফাত ইসলাম (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। বৃহস্পতিবারের নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়ার মমতাজুল ইসলাম মো. পলাশ (২১), তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত; রানীনগর উপজেলার উপর তালিমপুর গ্রামের মৃত তোতা হাজী আব্দুল কুদ্দুস (৪০), তিনি পেশায় মসজিদের ইমাম। এ ছাড়া দুপুরে অপর দুর্ঘটনায় ইজিবাইকচালক আমিনুল ইসলাম (৪৭) নিহত হন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ৯টার দিকে রাজশাহীর দিক থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা মোহনপুরের কেশরহাটের দিকে যাচ্ছিল। পথে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মালবাহী ভটভটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে পলাশ ও আব্দুল কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া দুপুর ১টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট বাঁশহাটা এলাকায় চার্জার ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম নিহত হন। তিনি উপজেলার সাঁকোয়া গ্রামের কসিমুদ্দিনের ছেলে। আমিনুল পেশায় ভ্যানচালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল ভাড়া নিতে যাওয়ার জন্য গাড়ি নিয়ে কেশরহাট বাঁশহাটায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক মোস্তাহিদ। মোস্তাহিদের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাট এলাকায়।

আজ শুক্রবার দুপুরে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা হরিদাগাছি গ্রামে মোনারুল ইসলামে আটার মিলের সামনে অটোরিকশা উল্টে গিয়ে ঘটনাস্থলে সাঁকোয়া গ্রামের আরাফাত ইসলামের মৃত্যু হয়। সাথে দুই বন্ধু আহত হয়েছে।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনায় ভ্যানচালক নিহত হন। আর রাত সাড়ে ৯টায় দুর্ঘটনায় এক সেনাসদস্যসহ দুইজন এবং শুক্রবার দুপুরের পর আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় অটোরিকশা ও ভটভটি চালককে আটক করা হয়েছে। তাদের গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। এই বিষয়ে মামলা হয়েছে। এ ছাড়া আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

November 1, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে দুইদিনে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ৪

আপডেট সময় : ১২:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪