ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

লালপুরে ইমো হ্যাকার চক্রের ৪ প্রতারক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২ ২৯৯ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ইমো হ্যাকার চক্রের ৪ প্রতারক গ্রেপ্তার

নাটোর ও লালপুর প্রতিনিধি
লালপুরে ইমো হ্যাকার চক্রের ৪ প্রতারক গ্রেপ্তার। নাটোরের লালপুর থেকে জনি হোসেন (২০), মিলন আলী (২১), সাজু ইসলাম (২০) ও মারুফ হোসেন (২০) নামে ইমো হ্যাকার চক্রের ৪ প্রতারককে গ্রেপ্তার করে র‍্যাব।

বৃহস্পতিবার রাতে উপজেলার মাধবপুর ঠাকুরমোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত জনি হোসেন উপজেলার মহারাজপুর গ্রামের চান্দের প্রামানিকের ছেলে , মিলন আলী বলমাড়ীয়া গ্রামের মোঃ নাছির মন্ডলের ছেলে, সাজু ইসলাম ফতেপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে ও মারুফ হোসেন নাগশোষা গ্রামের মোঃ আব্দুল মালেক সরকারের ছেলে।

সিপিসি-২ র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‍্যাবের একটি দল লালপুর উপজেলার মাধবপুর ঠাকুরমোড় এলাকায় অভিযান চালায়। এসময় মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় জনি হোসেন, মিলন আলী, সাজু ইসলাম, ও মারুফ হোসেন নামে চারজনকে আটক করা হয়। এসময় ২টি মোটর সাইকেল, ৮টি সিম কার্ড সহ ৪টি মোবাইল ফোন ও ৩২০০ টাকা জব্দ করা হয়। অভিযানে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

র‍্যাব কর্মকতা আরো জানান, এঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

February 18, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালপুরে ইমো হ্যাকার চক্রের ৪ প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২