ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

বাগাতিপাড়ায় বাসের ধাক্কায় গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, আহত-৪!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৯০১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বাসের ধাক্কায় গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, আহত-৪!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় জিএম ট্রাভেলস নামের যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুছড়ে যায়। এ সময় কারের চালক সহ ৪ জন আহত হন। সোমবার ১৫ এপ্রিল ভোরে উপজেলার মালঞ্চি-দয়ারামপুর সড়কের মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনারদিন ভোরে উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর এলাকার ইউনুস আলীর ছেলে মাজেদুর রহমান রতন তার প্রাইভেটকার যোগে ঈদের ছুটি শেষে ঢাকার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় পৌঁছালে সামনে থেকে ঢাকা থেকে আসা যাত্রীবাহী জিএম ট্রাভেলস বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে- মুছড়ে যায়। গাড়িতে থাকা গাড়ির চালক মাজেদুর রহমান রতন সহ ঢাকায় কর্মরত ওই গাড়িতে যাওয়া একই এলাকার হাচেন আলীর ছেলে মাহাবুর ইসলাম এবং সাইদুর রহমানের ছেলে সোহানুর রহমান গুরুতর আহত হন। পরে আহতের স্বজনরা খবর পেয়ে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

আহতরা জানান, জিএম ট্রাভেলস বাসটি তাদের প্রাইভেট কারটিকে ধাক্কা দিযে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে চলে যায়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নানু খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

April 15, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বাসের ধাক্কায় গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, আহত-৪!

আপডেট সময় : ০৯:২২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪