ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

রাজশাহীতে ভুটভুটি, অটোরিকশা ও বাইসাইকেলর ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

রাজশাহীর সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ভুটভুটি, অটোরিকশা ও বাইসাইকেলর ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩!

এম এম মামুন, নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীতে ভুটভুটি, অটোরিকশা ও বাইসাইকেলর ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩! রাজশাহীর মোহনপুরে গরুবহনকারী শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটি, অটোরিকশা ও বাইসাইকেলর ত্রিমুখী সংঘর্ষে এক গরু ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২ আগস্ট) সকাল সোয়া ১০ টার দিকে মোহনপুর উপজেলার বাকশৈল এলাকায় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম, বাইসাইকেল আরোহী সাঁকোয়া গ্রামের আবুল হোসেন এবং বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিবর রহমান। আহতরা হলেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান ও তৈয়বুর রহমান, গাঙ্গোপাড়া গ্রামের আনসারুজ্জামান, বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন এবং ভটভুটি চালক মামুন। এদের মধ্যে ভটভুটি চালক মামুন আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত গরু ব্যবসায়ী আজিবর রহমান গরু বিক্রির উদ্দেশ্যে একটি শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটিতে গরু নিয়ে বাগমারা থেকে রাজশাহীর সিটির হাটের দিকে যাচ্ছিলো। এসময় আবুল হোসেন মোহনপুরের সাঁকোয়া গ্রাম থেকে বাইসাইকেল করে কেশিরহাট যাচ্ছিলেন এবং অটোরিকশাটিও যাত্রী নিয়ে বাগমারা থেকে কেশিরহাট যাচ্ছিল। পথিমধ্যে তারা রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাকশৈল এলাকায় পৌঁছালে তাদের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ওই তিনজন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং গুরুত্বর আহত অবস্থায় ভটভুটি চালক মামুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সে সেখানেই চিকিৎস্যাধীন আছেন। মামুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রাজশাহীর মোহনপুরে গরুবাহী ভটভুটি, অটোরিকশা ও বাইসাইকেলর ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও ৫ জন আহতের তথ্য নিশ্চিত করে মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ভুটভুটি, অটোরিকশা ও বাইসাইকেলর ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩!

আপডেট সময় : ০৯:১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩