ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

নির্বাচন কমিশনার সরকারের কোনো প্রতিনিধি না- সিইসি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনার সরকারের কোনো প্রতিনিধি না- সিইসি!

এম এম মামুন, নিজস্ব প্রতিনিধি:
নির্বাচন কমিশনার সরকারের কোনো প্রতিনিধি না- সিইসি! আমরা অসৎ নই, আমরা সততা বিশ্বাস করি এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন কমিশন কারও প্রতিনিধিত্ব করে না, সরকারের প্রতিনিধিত্ব করে না। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারের কোনো প্রতিনিধি নই। এটি একটা স্বাধীন সাংবিধানিক সংস্থা।’ তিনি আরও বলেন, নির্বাচনে কেউ অনিয়ম বা পেশিশক্তির ব্যবহার করলে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৭ জুন) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন হুঁশিয়ারি দেন।

ইভিএম নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে সিইসি বলেন, ইভিএম কঠিন কোনো বিষয় নয়, বরং বেশ সহজ। অকারণে ইভিএম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। আমরা মনিটরিং করব।
দেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভিসানীতির প্রশ্নে সিইসি বলেন, ‘আমরা কোনো চাপ অনুভব করছি না। আর বিষয়গুলো গায়ে মাখছি না। আমাদের দায়িত্ব হচ্ছে আইন এবং সংবিধান অনুযায়ী নির্বাচনকে এগিয়ে নেওয়া।’

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতির প্রত্যাশা বিষয়ে জানতে চাইলে হাবিবুল আউয়াল বলেন, সেটা আমরা আগাম বলতে পারব না, ভোটটা হোক তখন আপনারা দেখবেন। গাজীপুরে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কিন্তু এখানে কোনো দল এসে না থাকলে সেটা আগাম মন্তব্য করা সমীচীন হবে না।’ নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহার করা বিষয়ক এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘যদি ধর্মীয় প্রচারণা হয়ে থাকে সেটা যদি সুস্পষ্টভাবে আমাদের কাছে অভিযোগ করা হয়, সেটা যদি ধর্মীয় স্পর্শকাতর হয় তবে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে প্রার্থীদের বলব এই কাজগুলো যেন না করা হয়। মানুষের যে ধর্মীয় অনুভূতি সেখানে আঘাত দিয়ে কোনো রকম প্রচারণা যেন পরিচালিত না হয়।’
রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও আরএমপি কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ। রাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।

আগামী ২১ জুন ইভিএমে রাসিক নির্বাচন হবে। নগরীর মোট ১৫২টি কেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে এক যোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ জন। আর নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৯৭২ জন। এবার নতুন ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫৭ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচন কমিশনার সরকারের কোনো প্রতিনিধি না- সিইসি!

আপডেট সময় : ০৯:১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩