ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

স্পিকারের ভূমিকায় জেলা প্রশাসক- পঞ্চগড়ে পার্লামেন্টারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০২:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৭৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পিকারের ভূমিকায় জেলা প্রশাসক- পঞ্চগড়ে পার্লামেন্টারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তি-তর্ক উপস্থাপনের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টির লক্ষ্য নিয়ে পঞ্চগড়ে আয়োজন করা হয়েছে পার্লামেন্টারী বিতর্ক প্রতিযোগিতা। শনিবার দুপুরে পঞ্চগড় নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা, যেখানে ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে স্পিকারের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক সাবেত আলী।

প্রতিযোগিতার আগে জেলা প্রশাসক সাবেত আলী প্রধান অতিথি হিসেবে ভাষা ও বিতর্ক ক্লাবের নামফলক উন্মোচন করে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে নজরুল পাঠাগার ও ভাষা ও বিতর্ক ক্লাবের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল। সঞ্চালনা করেন সদস্য অ্যাডভোকেট আহসান হাবীব।
অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, এবং নজরুল পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলু প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে মেধা বিকাশ ও যৌক্তিক চিন্তার চর্চা বাড়াতে পঞ্চগড়ে এই ভাষা ও বিতর্ক ক্লাব একটি যুগান্তকারী পদক্ষেপ। এখানে শুধু বিতর্ক নয়, শিক্ষার্থীদের বিভিন্ন দেশের ভাষা শিক্ষার সুযোগও দেওয়া হবে, যাতে তারা ভবিষ্যতে বৈশ্বিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রতিষ্ঠা করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবেত আলী বলেন, “প্রায় ৬৯ বছর আগে প্রতিষ্ঠিত নজরুল পাঠাগারে এবারই প্রথম ভাষা ও বিতর্ক ক্লাব যুক্ত হলো। আগস্ট বিপ্লবের পর থেকে পাঠাগারটিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তরুণদের দাবির প্রেক্ষিতে এই ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে, যা ভবিষ্যতে পঞ্চগড়ের শিক্ষার্থীদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্পিকারের ভূমিকায় জেলা প্রশাসক- পঞ্চগড়ে পার্লামেন্টারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫