ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

সোমবার মাকে বলে আমাকে বাঁচাও; পরদিন মিললো মিশনের দ্বিখন্ডিত লাশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ ১৬০ বার পড়া হয়েছে

যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার মাকে বলে আমাকে বাঁচাও; পরদিন মিললো মিশনের দ্বিখন্ডিত লাশ!

এম এম মামুন, নিউজ ডেস্ক:
সোমবার মাকে বলে আমাকে বাঁচাও; পরদিন মিললো মিশনের দ্বিখন্ডিত লাশ! রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর রেল লাইন থেকে মাহাফুজুর রহমান মিশন (২৫) নামের এক যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে আড়ানী রেল স্টেশনের পশ্চিম দিকে রেল লাইনের উপর থেকে ঈশ্বর্দী রেলওয়ে জিআরপি থানার পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত মাহাফুজুর রহমান মিশন উপজেলার নওটিকা গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে।

নিহত মাহাফুজুর রহমান মিশনের মা মুল্লিকা বেওয়া বলেন, আমার ছেলে রোববার (১৭ জুলাই) বিকেলে বাড়ি থেকে পীরগাছা বাজারে নিজস্ব মোবাইল এজেন্ট ও ফ্ল্যাক্রিলোডের দোকানে যায়। প্রতিদিন রাত ৮টার দিকে দোকান থেকে বাড়িতে আসে। কিন্তু সে আর বাড়িতে না আসায়। তাকে বিভিন্নস্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। সোমবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে আমার সাথে শেষ কথা হয়। সে আমাকে বলে কে বা কারা আমার চোখ মুখ বেধে রেখেছে, আমাকে বাঁচাও। তারপর ফোন কেটে যায়। মঙ্গলবার আড়ানী রেল স্টেশনের পশ্চিম দিকে রেল লাইনের উপর থেকে ঈশ্বর্দী রেলওয়ে জিআরপি থানার পুলিশ দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

মাহাফুজুর রহমান মিশনের ছোট ভাই রাসেল হোসেন বলেন, আমার ভাই ঢাকায় আম ও লিচুর ব্যবসা করেন। টাকা লেনদেনের বিষয়ে মাঝে মধ্যে ঢাকায় যায়। এ ছাড়া এলাকায় তার কিছু ঋণ ছিল। পাওনিদাররা চাপ দেওয়ার কারণে টাকা দিতে না পেরে তাকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে রেললাইনের উপর রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সুষ্ট তদন্ত করে হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি।
এদিকে স্বামী মাহাফুজুর রহমান মিশনের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে স্ত্রী তুসি খাতুন তিন বছরের কন্যাসন্তান মেহেরীনকে কোলে নিয়ে নিথরভাবে বসে আছে। কিছুই বলছেনা। মুখ দিয়ে কী যেন বলছেন, বুঝা যাচ্ছিলনা।

এ বিষয়ে আড়ানী রেল স্টেশনের মাষ্টার সদরুল হোসেন বলেন, ঢাকা, খুলনা, দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন রাজশাহীতে ২৪টি ট্রেন আপ ডাউন করে। কোন একটি ট্রেনের নিচে পড়ে এই যুবকের মৃত্যু হয়েছে। আমার পয়েন্টম্যান সকালে লাইন ক্লিয়ার দিতে গেলে দ্বিখন্ড লাশ দেখতে পায়। পরে ঈশ্বর্দী রেলওয়ে জিআরপি থানার পুলিশকে অবগত করি। পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ঈশ্বর্দী রেলওয়ে জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তার কাছে একটি মোবাইল, মানি ব্যাগ, কিছু টাকা, তার ব্যক্তিগত প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেছে। এ ছাড়া তার মোবাইলের কল লিষ্ট ডিলেট করা ছিল।
উল্লেখ্য, ১২ জুলাই সকাল ৮টার দিকে উপজেলার আড়ানী রেলস্টেশনের পূর্ব দিকে রেললাইনের উপর অজ্ঞাত (২০) যুবকের দ্বিখন্ড লাশ উদ্ধার করে ঈশ্বর্দী রেলওয়ে জিআরপি থানার পুলিশ। ময়না তদন্ত শেষে ১৩ জুলাই একটি ইসলামি সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্দ্যোগে লাশ দাফন করা হয়। ৮ দিনেও তার পরিচয় সনাক্ত হয়নি। এধনের ঘটনা কেন ঘটছে, তাই এগুলো সুষ্ট তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সোমবার মাকে বলে আমাকে বাঁচাও; পরদিন মিললো মিশনের দ্বিখন্ডিত লাশ!

আপডেট সময় : ০২:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২