ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্

সেই অ্যাম্বুলেন্স চালক আমজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২ ২২০ বার পড়া হয়েছে

লালপুরের অ্যাম্বুলেন্স চালক আমজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেই অ্যাম্বুলেন্স চালক আমজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি!

নাটোর প্রতিনিধিঃ
সেই অ্যাম্বুলেন্স চালক আমজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি! নাটোরের লালপুরে রোগীকে চিকিৎসা দেয়ার দায়ে এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে স্বপ্রনোদিত হয়ে অপরাধ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ।
এই আদালতের স্টেনোগ্রাফার মোঃ শহিদুজ্জামান বলেন, লালপুরের ব্যক্তিমালিকানাধীন বেসরকারী অ্যাম্বুলেন্স চালক এবং লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আমজাদ হোসেনের বিরুদ্ধে শনিবার (৮ অক্টোবর) গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

আদালতের আদেশের বরাত দিয়ে তিনি আরো বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসকের পরিবর্তে চিকিৎসা সেবা দিচ্ছিলেন অ্যাম্বুলেন্স চালক আমজাদ হোসেন। মুহুর্তেই সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, ওই হাসপাতালের রোগীবহনকারী ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স চালক আমজাদ হোসেন স্টেথোস্কোপ লাগিয়ে জরুরী বিভাগে রোগী দেখছেন। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে আসে। পরে আদালত স্বপ্রনোদিত হয়ে প্রাথমিক অনুসন্ধান করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমজাদ হোসেনের চিকিৎসা দেয়ার সত্যতা পান। বিষয়টিকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ এবং ২৮ ধারায় ফৌজদারী অপরাধ বলে আদেশে উল্লেখ করেন আদালত।
শনিবার আসামীর বিরুদ্ধে স্বপ্রোনোদিত হয়ে অপরাধ আমলে গ্রহন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পাশাপাশি আগামী ১৯ অক্টোবর তারিখে আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিলের প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেন এই আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সেই অ্যাম্বুলেন্স চালক আমজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি!

আপডেট সময় : ০৪:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২