ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সিংড়ার যুবতীকে অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামী গুরুদাসপুর থেকে গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ার যুবতীকে অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামী গুরুদাসপুর থেকে গ্রেফতার!

বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নাটোরের সিংড়ার এক যুবতীকে অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামী ফজলুল ইসলামকে গুরুদাসপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার ১৯ মার্চ ভোরে গুরুদাসপুর উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত ফজলুল ইসলাম সিংড়া উপজেলার বন্দর গ্রামের আব্দুল খালেকের ছেলে। র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ মওদুদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ মওদুদ জানান, চলতি বছরের ১৭ ফেব্রুুয়ারী সন্ধ্যার পর ভিকটিম যুবতি ও তার কয়েকজন বান্ধবী মিলে বাড়ীর সামনে গদাই নদীর ধারে পিকনিক করছিল। এ সময় ফজলুল ইসলাম ও তার সহযোগিরা ওই যুবতীকে অপহরণ করে নিয়ে যায়। পরে নাটোর সদর উপজেলার বাকশোর গ্রামের একটি সরিষা ক্ষেতে নিয়ে গিয়ে তারা যুবতীকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তারা ওই যুবতিকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ভিকটিম তার বাড়ীতে গিয়ে ঘটনাটি পরিবারকে জানায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ফজলুল ইসলামকে প্রধান আসামী করে আরো কয়েকজনের নামে নাটোর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকেই আসামী ফজলুল ইসলাম সহ সবাই আত্মগোপনে চলে যায়।

পুলিশ আসামীদের গ্রেফতারে র‍্যাবের সহযোগিতা চাইলে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। পরে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ফজলুল ইসলামের অবস্থান শনাক্ত করে তাকে জেলার গুরুদাসপুরের দৌলতপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে ফজলুল ইসলামকে নাটোর সদর থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ার যুবতীকে অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামী গুরুদাসপুর থেকে গ্রেফতার!

আপডেট সময় : ১০:৩৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪