ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ৪৯০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৩৪৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ৪৯০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

আদাতলা সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৯০ পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান পরিচালনা করে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাদেকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্ত সংলগ্ন পাতাড়ী ড্রেনপাড়া গ্রামের মাঠের মধ্যে থেকে মালিকবিহীন অবস্থায় ৪৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় সাপাহার থানায় জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে মাদক পাচার, গরু চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ৪৯০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

আপডেট সময় : ০২:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫