শেরপুরে কবিসংঘ বাংলাদেশের মাসিক সাহিত্যালাপ ও ‘অরিত্র’–র হেমন্ত সংখ্যার মোড়ক উন্মোচন
- আপডেট সময় : ০৩:৫২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ২৭০ বার পড়া হয়েছে

শেরপুরে কবিসংঘ বাংলাদেশের মাসিক সাহিত্যালাপ ও ‘অরিত্র’–র হেমন্ত সংখ্যার মোড়ক উন্মোচন
কবিতা পাঠ, আলোচনা ও ভাঁজপত্র উন্মোচনে সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত সমাগম
কবিসংঘ বাংলাদেশ-এর মাসিক সাহিত্যালাপ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শেরপুর টাউনের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ ডটকম কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সার্বিক আয়োজন ও উপস্থিতিতে সাহিত্যচর্চা, আলোচনা এবং কবিতা পাঠে ছিল প্রাণবন্ত পরিবেশ।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সভাপতি, কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন—
সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান, সাধারণ সম্পাদক কবি ড. আবদুল আলীম তালুকদার, কবি হাদিউল ইসলাম, কবি ও গবেষক জ্যোতি পোদ্দার, কবি নূরুল ইসলাম মনি, কবি আইরীন আহমেদ লিজা, কবি হাফিজুর রহমান লাভলু, কবি মোহাম্মদ রবিউল আলম, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি আজাদ সরকার, কবি কামরুজ্জামান বাদল, কবি কালাম বিন আব্দুর রশিদ, কবি জামাল শেখ, কবি মাছুদুল আলম সরকার, কবি হামিদা ইয়াসমিন, কবি শাহীন খান, কবি মইনুল হোসেন প্লাবনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে কবিসংঘ বাংলাদেশ-এর মাসিক ভাঁজপত্র ‘অরিত্র’-এর হেমন্ত সংখ্যা (দ্বিতীয় সংখ্যা)-এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হক।




















