ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে শালিকাকে ধ*র্ষ*ণে*র দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
  • আপডেট সময় : ১০:৩৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ২২১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে শালিকাকে ধ*র্ষ*ণে*র দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

নাটোরের লালপুরে শ্যালিকাকে (১৪) ধর্ষণের দায়ে দুলাভাই জাহেদুল ইসলাম জারেদকে (৩২) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত জাহেদুল ইসলাম জারেদ লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর পূর্বপাড়া এলাকার মজিদ প্রামানিক এর ছেলে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষনা করেন।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলি আনিছুর রহমান জানান, ২০২১ সালের ১৫ মার্চ বেলা ১০টার দিকে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে একাধিক বার ধর্ষণ করে। এঘটনায় পরের দিন ভিকটিমের বাবা কুষ্টিয়া মিরপুর উপজেলায় জাহেদুল ইসলাম জারেদ এর আত্মীয়ের বাড়ি থেকে ভিকটিমসহ জাহেদুল ইসলাম জারেদকে নিয়ে লালপুর থানায় আনা হয়। পরে জাহেদুল ইসলাম জারেদকে আসামি করে ভিকটিমের বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি স্বাক্ষ্য গ্রহণ এবং শুনানি শেষে দোষী সাবস্ত হওয়ায় জাহেদুল ইসলাম জারেদকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানার অর্থ ভিকটিমকে প্রদান করার আদেশ দেন বিচারক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে শালিকাকে ধ*র্ষ*ণে*র দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

আপডেট সময় : ১০:৩৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪