ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব পুঠিয়ার রাজবাড়ি-মন্দিরে মুগ্ধ মালদ্বীপের রাষ্ট্রদূত, বানেশ্বর থেকে কিনলেন প্রায় ১৯৫ কেজি আম নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশু ফাতেমা’র মৃত্যু ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে সন্তানের কাঁধে মায়ের লাশ, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়

রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ২৭২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু

চারঘাটে পৃথক ঘটনায় প্রাণহানি, আ/ত্ম/হ/ত্যা ও নে’শাগ্রস্ত অবস্থার সন্দেহ

রাজশাহীর চারঘাট উপজেলায় পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেলগেটে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক অজ্ঞাতনামা নারী নিহত হন। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি হলিদাগাছী এলাকায় পৌঁছালে হঠাৎ করেই ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে শনাক্ত করার চেষ্টা করলেও তার পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা।

অন্যদিকে, সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের হবিবপুর কালাবিপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই এলাকার জুলুম প্রামানিকের ছেলে।

স্থানীয়দের দাবি, সোহাগ নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনে থাকায় দুর্ঘটনার শিকার হন। তার মরদেহ উদ্ধার করে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সারদা স্টেশন মাস্টার ইকবাল কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীটি আত্মহত্যা করেছেন এবং যুবকটি নেশাগ্রস্ত ছিলেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু

আপডেট সময় : ০৪:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬