ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে সংবাদ প্রকাশে প্রশাসনে তোলপাড়, নিম্নমানের ইট সরানোর নির্দেশ

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৯১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে সংবাদ প্রকাশে প্রশাসনে তোলপাড়, নিম্নমানের ইট সরানোর নির্দেশ

রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে তদন্তে নেমে ইউএনও’র নির্দেশনা; ১৫ হাজার ইট ব্যবহারের আগেই সরিয়ে ফেলা হচ্ছে

নওগাঁর মহাদেবপুর উপজেলায় কোটি টাকার রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে প্রকাশিত সংবাদে প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি নজরে আসার পরপরই তাৎক্ষণিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ও মঙ্গলবার (২১ এপ্রিল) বিভিন্ন জাতীয়, আঞ্চলিক পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে “নিম্নমানের সামগ্রী ব্যবহারে রাস্তা নির্মাণ” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী হাতুড় ইউনিয়নের সাগরইল গ্রামে গিয়ে নির্মাণাধীন রাস্তার কাজ পরিদর্শন করেন। তিনি জানান, সড়কের প্রায় ২৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শ্রমিকরা ইট বসানোর কাজ করছেন।

পরিদর্শনকালে শ্রমিকরা দাবি করেন, ব্যবহৃত অধিকাংশ ইট ভালো মানের এবং সেগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে আনা হয়েছে। তবে তদন্তে কিছু নিম্নমানের ইট আনার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ বিষয়ে গোলাম রব্বানী বলেন, প্রায় ১৫ হাজার নিম্নমানের ইট ব্যবহার না করে প্রকল্প এলাকায় আলাদা করে রাখা হয়েছে এবং সেগুলো ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও স্বীকার করেন, ভুলবশত অল্প কিছু নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছিল, তবে সেগুলো তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নির্মাণস্থলে প্রকল্পের বিবরণ সম্বলিত সাইনবোর্ড না থাকায় ঠিকাদারকে তা দ্রুত স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, সাগরইল গ্রামে ১ কিলোমিটার ১০০ মিটার এবং উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামে ৪০০ মিটার সড়ক এইচবিবি (হেরিং বোন বন্ড) পদ্ধতিতে নির্মাণের জন্য মোট ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জানা গেছে, সোহেল রানা নামে এক ঠিকাদার প্রকল্পটির কাজ তদারকি করছেন, যিনি পোরশা উপজেলার নিতপুর এলাকার ফারজানা ট্রেডার্সের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “নিম্নমানের কোনো ইট ব্যবহার করা হবে না। শ্রমিকদের ভুলে কিছু খারাপ ইট চলে এসেছিল, যা সরিয়ে নেওয়া হচ্ছে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, “প্রকল্পে অনিয়মের কোনো সুযোগ নেই। নির্মাণ কাজে গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে সংবাদ প্রকাশে প্রশাসনে তোলপাড়, নিম্নমানের ইট সরানোর নির্দেশ

আপডেট সময় : ০৮:৪৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬