ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে শয়ন ঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, কথিত মামা উধাও

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে শয়ন ঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, কথিত মামা উধাও

নাটোরের লালপুরের নিজ বাড়ীর শয়ন ঘর থেকে দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী ২৩ বছর বয়সী শিউলী বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের কামাড়হাটি তেনাচুরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিউলী বেগম দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিনাথপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রবাসী সোহানুর রহমান ও তার ছোট ভাই রিপন আহমেদ দুজনেই দুবাই প্রবাসী। তাদের বাবা ঢাকায় গার্মেন্টসে চাকুরী করেন। এজন্য সোহানুর রহমানের স্ত্রী শিউলী বেগম তার দেড় বছর বয়সী সন্তান ও ছোট ভাই রিপনের স্ত্রী নিতু বেগমকে নিয়ে ওই বাড়ীতে বসবাস করতো তারা। গত কয়েকদিন ধরে সোহানুরের ছোট ভাই রিপনের স্ত্রী নিতু বেগম তার পরিক্ষার জন্য বাবার বাড়ীতে যায়। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি শিউলী বেগমের মামা পরিচয় দিয়ে ৩/৪ দিন ধরে সেই বাড়ীতেই রাত্রীযাপন করতো।

collected

নিহত শিউলীর দেবরের স্ত্রী নিতু জানান, শনিবার সকালে নিতু বেগম বাড়ীতে ফিরে এসে ডাকাডাকি করলে অজ্ঞাত এক ব্যক্তি দরজা খুলে দিয়ে পালিয়ে যায়। পরে নিতু বেগম ঘরে গিয়ে খাটের ওপর কাথা দিয়ে ঢেকে রাখা অবস্থায় শিউলী বেগমের মরদেহ দেখতে পায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরাৎহাল শেষে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। শিউলী বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। ময়না তদন্ত শেষে সঠিক কারন জানা যাবে। ওসি আরও জানান, অজ্ঞাত পরিচয়ধারী ওই মামার এখনো কোন সন্ধ্যান পাওয়া যায়নি। এই হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। এ ঘটনার খবরে নাটোর জেলা পুলিশের উদ্ধোর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে শয়ন ঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, কথিত মামা উধাও

আপডেট সময় : ০২:৪৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪