ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চাল-পানি খেয়ে ৮ ধানকাটা শ্রমিক হাসপাতালে ভর্তি, খাবারে বিষক্রিয়ার সন্দেহ এনবিআর-আত্মা প্রাক-বাজেট বৈঠক: তামাক কর বাড়ালে রাজস্ব বাড়বে, কমবে অকাল মৃত্যু ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান রামেকে রোগীর মৃত্যুর পর নার্স ও পুলিশ কনস্টেবলের হাতাহাতি মৃত্যুর চার বছর পর বিস্ফোরক মামলায় আসামি তরুণ, রাজশাহীতে তোলপাড় লালপুরে মাদক সেবনকালে আটক দুইজন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর নাটোরে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই

রেল কর্মচারীদের আর কোনো দাবি মানা সম্ভব না- অর্থ উপদেষ্টা

চ্যানেল এ নিউজ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেল কর্মচারীদের আর কোনো দাবি মানা সম্ভব না- অর্থ উপদেষ্টা

রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি এরই মধ্যে পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এর বাইরে আর কোনো দাবি মানা সম্ভব না। মঙ্গলবার (২৮ জনুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, রেলওয়ের আন্দোলনরত রানিং স্টাফদের ওভারটাইমসহ কিছু বিষয়ে ৮ থেকে ১০ দিন আগেই বরাদ্দ দেওয়া হয়েছে। গ্র্যাচুইটিসহ আরও দাবি আছে। হঠাৎ করেই এত অর্থের সংকুলান করা কঠিন।

জানা গেছে, অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। সোমবার রাত ১২টার আগে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে গেলেও মধ্যরাত থেকে শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা।

এর আগে, সোমবার রেল ভবনে বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন রানিং স্টাফরা। রেলওয়ের কর্মীদের অভিযোগ, দিনে ৮ ঘণ্টার জায়গায় রানিং স্টাফদের কাজ করতে হয় ১৫ থেকে ১৮ ঘণ্টা। রেলের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রেল কর্মচারীদের আর কোনো দাবি মানা সম্ভব না- অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ১২:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫