ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

রাসিক নির্বাচন: নৌকা প্রতীকের প্রার্থী লিটনের গণসংযোগ ও পথসভা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে

রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী লিটনের গণসংযোগ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাসিক নির্বাচন: নৌকা প্রতীকের প্রার্থী লিটনের গণসংযোগ ও পথসভা!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:

রাসিক নির্বাচন: নৌকা প্রতীকের প্রার্থী লিটনের গণসংযোগ ও পথসভা! আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন গণসংযোগ ও পথসভা করেছেন। রোববার (৪ জুন) বিকেল সাড়ে ৫টায় নগরীর ২৯ নং ওয়ার্ডের জাহাজঘাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর তিনি খোঁজাপুর, স্কুলমোড়, সাতবাড়িয়া, ডাঁশমারি, মিজানের মোড় সহ বিভিন্ন এলাকা গণসংযোগ ও পথসভা করেন।

এ সময় মানুষের কাছে রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নৌকা মার্কায় ভোট চান খায়রুজ্জামান লিটন। পথসভায় এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ দেন। সেই প্রকল্পের মাধ্যমে নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। সবুজ, পরিচ্ছন্ন, আলোকিত ও বাসযোগ্য নগরী পেয়েছে রাজশাহীবাসী। আরো অনেক কাজ অসমাপ্ত রয়েছে। সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। এবার আমার লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি। আপনাদের সন্তানদের কর্মের ব্যবস্থা করতে চাই। রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। পথসভায় অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে দুইবারের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আপনাদের ভোটে আমি দুইবার মেয়র ছিলাম। মেয়র থাকাকালে কোন বস্তি উচ্ছেদ করিনি, কারো একটি বাড়ি-ঘরও ভাঙ্গা হয়নি। অথচ নির্বাচন আসলেই অপপ্রচার করা হয়। এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

খায়রুজ্জামান লিটন আরো বলেন, ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ডের মতো পিছিয়ে পড়া ওয়ার্ডের নাগরিকরাও যাতে পূর্ণ নাগরিক সুযোগ-সুবিধা পান, সেটি নিশ্চিত করতে চাই। এজন্য আমাকে আরেকবার সুযোগ দিন, ২১জুন সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। তিনি আরও বলেন, ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। নির্বাচনে ভোট দেওয়া আপনার নাগরিক অধিকার। আপনি কাকে মেয়র চান, কাকে কাউন্সিলর চান-সেটি আপনিই নির্ধারণ করবেন। আপনি যদি রায় দিতে ভুল করেন, তাহলে সবাই ক্ষতিগ্রস্থ হবে। তাই ২০১৩ সালের মতো ভুল করা যাবে না। যে ভুলে রাজশাহী অনেক পিছিয়ে গিয়েছিল। গণসংযোগকালে রাজশাহী মহানগর রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহীর সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুরুল হক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিক নির্বাচন: নৌকা প্রতীকের প্রার্থী লিটনের গণসংযোগ ও পথসভা!

আপডেট সময় : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩