ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

রামেক হাসপাতালে এক রোগীর নিপাহ ভাইরাস শনাক্ত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

সংগৃহিত ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামেক হাসপাতালে এক রোগীর নিপাহ ভাইরাস শনাক্ত!

রাজশাহী অফিস:
রামেক হাসপাতালে এক রোগীর নিপাহ ভাইরাস শনাক্ত! রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন এক রোগীর নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১ মার্চ) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে আসা প্রতিবেদনে এ তথ্য জানা যায়। নিপাহ ভাইরাসে আক্রান্ত ওই তরুণীর বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়।
রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম বলেন, এক মাসের কিছু আগে তারা সবাই মিলে খেজুরের কাচা রস খেয়েছিলেন। অল্প দিনের মধ্যে ওই তরুণীর শ্বশুর জ্বরে আক্রান্ত হন। ফেব্রুয়ারির শেষ দিকে তার শ্বশুর মার যান। গত কয়েকদিন আগে মেয়েটিও জ্বরে আক্রান্ত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনলে আইসিইউতে পাঠানো হয়। তার শাশুড়িও তিনদিনের মাথায় জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজিতে ভর্তি আছেন।

পরিচালক আরও বলেন, আমাদের সন্দেহ হওয়ায় আইইডিসিআর টিমকে নমুনা পাঠাই। একইসঙ্গে চিকিৎসা শুরু করে দেই। বুধবার সকালে আইইডিসিআর থেকে তার নিপাহ ভাইরাস শনাক্তের রিপোর্ট আসে। এরপরই আমরা তাকে নিপাহ আইসিইউতে হস্তান্তর করি। পাশাপাশি তার শাশুড়িকেও নিপাহ ওয়ার্ডে পাঠানো হয়েছে। তার শুশুড়িরও পরীক্ষার জন্য ঢাকায় নমুনা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিট প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত ও রোগী আইসিইউতে ভেন্টিলেটরে আছেন। বর্তমানে তার অবস্থা কী হয় বলা যাচ্ছে না। এর আগে ২৩ জানুয়ারি সোয়াদ (৭) নামে এক শিশু নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। চলতি বছরের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামেক হাসপাতালে এক রোগীর নিপাহ ভাইরাস শনাক্ত!

আপডেট সময় : ০৩:২৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩