রানীশংকৈল কেন্দ্রীয় টাউন ক্লাবের সভাপতি মোস্তা, সম্পাদক তারেক!
- আপডেট সময় : ০৫:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে

রানীশংকৈল কেন্দ্রীয় টাউন ক্লাবের সভাপতি মোস্তা, সম্পাদক তারেক!
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
রানীশংকৈল কেন্দ্রীয় টাউন ক্লাবের সভাপতি মোস্তা, সম্পাদক তারেক! ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল কেন্দ্রীয় টাউন ক্লাবের উৎসব মুখোর ভাবে ভোট সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। এতে ৪৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে। এতে সভাপতি পদে প্রভাষক মোস্তাফিজুর রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক পদে তারেক আজিজ নির্বাচিত হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদের জন্য ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।সভাপতি পদে প্রভাষক মোস্তাফিজুর রহমান মোস্তা রিক্সা প্রতিকে ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ছিলেন পৌর কাউন্সিলর মো: শরিফুল ইসলাম ছাতা প্রতিকে তিনি পেয়েছেন ১৮৯ ভোট।তবে আরেক প্রার্থী রবিউল ইসলাম রবি আগেই ভোট থেকে সরে দাড়িয়ে ছিলেন।এবং সাধারণ সম্পাদক পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফুটবল প্রতিকে ৩৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: তারের আজিজ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো:জাহাঙ্গীর আলম দেওয়াল ঘড়ি প্রতিকে তিনি পেয়েছেন ৯৩ ভোট। নির্বাচনে রানীশংকৈল যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন প্রধান প্রিজাইডিং এর দায়িত্ব পালন করুন।
টাউন ক্লাবের আহব্বায়ক আনিসুর রহমান বাকী বলেন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিয়েছি। এবং ভোটাররা সুন্দর ভাবে ভোট দিয়েছেন।এই নির্বাচনে ৯৭% মানুষ ভোট দিয়েছে। নির্বাচনে কোন বিশৃঙ্খলা হয়নি এইজন্য আমি ভোটার সহ সকল কেই ধন্যবাদ জানাই। নির্বাচনে ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৪৬ জন ভোটার তাদের ভোট দিয়েছেন।




















