ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি

জেলা প্রতিনিধি, নাটোর:
  • আপডেট সময় : ০৮:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১৯০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি

সংবাদ সম্মেলনে মামুনুর রশিদের অভিযোগ—পূর্বপরিকল্পিত হামলায় গুরুতর আহত, থানায় লিখিত অভিযোগ দায়ের

নাটোরে পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মামুনুর রশিদের (মামুন) ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের কান্দিভিটা রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী মামুনুর রশিদ হামলার ঘটনার বর্ণনা দেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ঘটনার দিন দুপুরে তিনি রিকশাযোগে নিজ বাসা থেকে নাটোর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১২টার দিকে কান্দিভিটা এলাকায় রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তার পথরোধ করে। এ সময় স্থানীয় সোহান (২৫), রুবেল (২৬) ও মিশুর নেতৃত্বে হামলাকারীরা তাকে রিকশা থেকে জোরপূর্বক নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

হামলায় গুরুতর আহত হন মামুনুর রশিদ। এ সময় হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় মামুনুর রশিদ বাদী হয়ে নাটোর সদর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি

আপডেট সময় : ০৮:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬