নলডাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে আ/গু/ন, পু/ড়ে মারা গেল ৬ ছাগলের বাচ্চা
- আপডেট সময় : ০১:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে আ/গু/ন, পু/ড়ে মারা গেল ৬ ছাগলের বাচ্চা
রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি ছাগলের বাচ্চা পুড়ে মারা গেছে। এ ঘটনায় রান্নাঘর, গোয়ালঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার ছাতারভাগ গ্রামে আব্দুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আব্দুর রহমান ওই গ্রামের মশিউর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ৬টি ছাগলের বাচ্চা আগুনে পুড়ে মারা যায়। পাশাপাশি রসুনসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
















