ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে আ/গু/ন, পু/ড়ে মারা গেল ৬ ছাগলের বাচ্চা মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪ হাজার ১৪৪ শিশু, শুরু ২০ এপ্রিল রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি রাজশাহীতে শিশু আদিব হ/ত্যা মা’মলার আসামিদের গ্রে’প্তারের দাবিতে মানববন্ধন আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন

রাণীশংকৈলে কবিরাজের ভুল চিকিৎসায় প্রতিবন্ধী যুবক হাসপাতালে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ২০২ বার পড়া হয়েছে

দিনাজপুর হাসপাতালে ভর্তি দৃষ্টি প্রতিবন্ধী আমিরুল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে কবিরাজের ভুল চিকিৎসায় প্রতিবন্ধী যুবক হাসপাতালে!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রাণীশংকৈলে কবিরাজের ভুল চিকিৎসায় প্রতিবন্ধী যুবক হাসপাতালে! গ্রাম্য কবিরাজের ভুল চিকিৎসার বলি হতে চলছেন ঠাকুরগাঁও রাণীশংকৈলের আমিরুল ইসলাম (৩৮) নামে এক অসহায় দৃষ্টি প্রতিবন্ধী যুবক। কবিরাজের ভুল চিকিৎসার কারণে আমিরুলের পেট ফুলা, লিভার ফুলা ও পেটের নারীগুলির পচন ধরেছে বলে জানান দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের কর্তব্যরত চিকিকিৎসক ডাঃ ফজলে এলাহী। বর্তমানে তিনি ওই হাসপাতালে লিভার জনিত সমস্যা নিয়ে চিকিৎসাধীন আছেন। প্রতিবন্ধী যুবক আমিরুল ইসলাম রাণীশংকৈল উপজেলার কাতিহার মাধবপুর গ্রামে ময়দর আলীর ছেলে।

প্রতিবন্ধী আমিরুলের চিকিৎসার খরচ যোগান দিতে পারছেনা পরিবার বলে জানান তার ভাই শামছুল হক। শামসুল হক জানান, আমিরুল প্রায় ১ মাস আগে ঘন প্রসাবের কারণে স্থানীয় গ্রাম্য কবিরাজ মামলুতের কাছে থেকে গাছামো ঔষুধ খায়। এরপর থেকে তার পেট ফুলতে থাকে এবং সে অনেক বেশি অসুস্থ হয়ে পরে। বর্তমানে চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশি জাকির হোসেন বলেন আমাদের কাতিহার বাজারে কবিরাজের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সামান্য গাছ গাছালি দিয়েই তারা নগদে টাকা পাচ্ছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিৎ।

সরেজমিনে আমিরুলের চিকিৎসা প্রসঙ্গে জানতে চাওয়া হলে কবিরাজ মামলুত জানায় ঘন প্রসাবের কারণে তাকে হরতোকি, বহরা ও বেলের চাম খাওয়ানো হয়েছিল। তাছাড়া আমিতো এত বড় কবিরাজ নই। অন্যের কাছে ঔষধ নিয়ে ছামে কুটে ঔষধ বানিয়ে তা রোগীদের দেই। আমার কোন সরকারী বৈধ্য লাইসেন্স নেই শহরের বকুল কবিরাজ আমার গুরু।
এ প্রসঙ্গে রাণীশংকৈল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফিরোজ আলম বলেন, কবিরাজদের কোন চিকিৎসার বৈধ্যতা থাকেনা, তারা মুখের উপর চলে। তাছাড়া হরতোকি, বহরা ও বেলের চাম এক সাথে খেলে কিডনি ও লিভারের সমস্যা হতে পারে। গ্রাম্য কবিরাজদের ভুল চিকিৎসার জন্য তাদের আইনের আওতায় আনা উচিৎ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে কবিরাজের ভুল চিকিৎসায় প্রতিবন্ধী যুবক হাসপাতালে!

আপডেট সময় : ০৪:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩