ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে আ/গু/ন, পু/ড়ে মারা গেল ৬ ছাগলের বাচ্চা মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪ হাজার ১৪৪ শিশু, শুরু ২০ এপ্রিল রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি রাজশাহীতে শিশু আদিব হ/ত্যা মা’মলার আসামিদের গ্রে’প্তারের দাবিতে মানববন্ধন আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন

রাজশাহী-১ আসনে দলীয় দ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে এক কাতারে তিন নেতা

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী-১ আসনে দলীয় দ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে এক কাতারে তিন নেতা

গোদাগাড়ী-তানোরে ঐক্যের বার্তা, বিজয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার বিএনপি নেতাদের

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলীয় ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে এক কাতারে দাঁড়ালেন বিএনপির তিন প্রভাবশালী নেতা। একই মঞ্চে ঐক্যের বার্তা দিলেন বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরিফ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট বার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান মিলন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচনী পথসভায় তারা একসঙ্গে মঞ্চে উঠে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। নেতারা বলেন, রাজশাহী-১ আসনে বিজয় নিশ্চিত করতে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের কোনো বিকল্প নেই।

নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে—গোদাগাড়ী ও তানোর উপজেলার প্রতিটি বাড়ি ও প্রতিটি পাড়ায় ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হযরত চেয়ারম্যান, সদস্য সচিব আশরাফ মল্লিক, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজশাহী-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নের প্রত্যাশায় মাঠে সক্রিয় ছিলেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও পরবর্তীতে দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তা প্রত্যাহার করেন।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তৎকালীন সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পথসভায় ঐক্যের এই দৃশ্য বিএনপির রাজনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী-১ আসনে দলীয় দ্বন্দ্ব ভুলে ধানের শীষের পক্ষে এক কাতারে তিন নেতা

আপডেট সময় : ০৩:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬