রাজশাহীর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনএম প্রার্থী শামসুজ্জোহা
- আপডেট সময় : ০৩:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে

রাজশাহীর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনএম প্রার্থী শামসুজ্জোহা
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর-১ গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী শামসুজ্জোহা বাবু। বৃহস্পতিবার (৩০ নভেম্বার) বেলা সাড়ে ১১টার দিকে সহকারী রিটানিং অফিসার ও গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুল ইসলামের নিকট আনুষ্ঠানকিভাবে মনোনয়ন পত্র দাখিল করেন। এর আগে শামসুজ্জোহা বাবু রিটানিং অফিসার ও জেলা প্রসাশকের কাছে মনোনয়ন পত্র দাখিল করে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার পিতা আব্দুল লতিফ, চাচা মশিউর রহমান। তবে তার বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারন ভোটারা বাহিরে অবস্থান করছিল। এদিকে সহকারী রিটানিং অফিসারের কাছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর মনোনয়ন পত্রের একটি কপি জমা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস ও সাধারন সম্পাদক আব্দুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি রবিউল আলম, সাধারন সম্পাদক নাসিমুল ইসলাম নাসিম।




















