ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে আ/গু/ন, পু/ড়ে মারা গেল ৬ ছাগলের বাচ্চা মান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি রাজশাহী নগরীতে হাম-রুবেলা টিকা পাবে ৫৪ হাজার ১৪৪ শিশু, শুরু ২০ এপ্রিল রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২৪ শিশু ভর্তি নাটোরে সাবেক বিএনপি নেতার ওপর হা/ম/লা, অভিযুক্তদের বিচার দাবি রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি রাজশাহীতে শিশু আদিব হ/ত্যা মা’মলার আসামিদের গ্রে’প্তারের দাবিতে মানববন্ধন আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাতের অভিযোগ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল জনবল সংকটে পশ্চিমাঞ্চল রেলওয়ে অচল, বন্ধ ৪৩ ট্রেন ও ৬৭ স্টেশন

রাজশাহীর আ.লীগের মনোনয়নপত্র তুলেছেন ৫ এমপি প্রার্থী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে

রাজশাহীর ৫ এমপি প্রার্থীর আ.লীগের মনোনয়নপত্র উত্তোলন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর আ.লীগের মনোনয়নপত্র তুলেছেন ৫ এমপি প্রার্থী!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দলের প্রথম মনোনয়ন ফরমটি শেখ হাসিনা সংগ্রহ করেছেন। এর পর থেকেই সারা দেশের দলীয় মনোনয়ন প্রতাশীরা ফরম উত্তোলন শুরু করে। আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে মনোনয়ন প্রতাশীদের ফরম উত্তোলন করতে নেতাকর্মী ঢল দেখা যায়।

এদিকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি সদস্য ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মীনি আয়েশা আখতার জাহান ডালিয়া। শনিবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে তিনি মনোনয়ন উত্তোলন করেছেন।

আয়েশা আখতার জাহান ডালিয়া মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন থেকে আমি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মানুষদের পাশে থেকে সেবা করে যাচ্ছি। আমার বিশ্বাস দলীয় সভানেত্রী টানা তিনবারের প্রধানমন্ত্রী আমাকে মনোয়ন দিয়ে এই অঞ্চলের মানুষের সেবা করার আরো সুযোগ করে দিবেন।

এছাড়াও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। দুপুর আড়াইটার দিকে মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, প্রচন্ড ভীড়ের কারণে দুপুর আড়াইটার দিকে আমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মহতাসিম জামান রিফাত ফরমটি উত্তোলন করেছে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান. রাজপাড়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দীন, জেলা ছাত্রলীগ নেতা জয়, তানজীর, রুকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আসাদুজ্জামান আসাদ আশা প্রকাশ করেন দলীয় প্রধান বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিবেন।

এছাড়াও রাজশাহী-৪ (বাগমারা) আসনের মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তার পক্ষে মনোনয়ন উত্তোলন করেছেন ছেলে এহতেসামুল হক তমাল।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বর্তমান সংসদ সদস্য প্রফেসর ডা. মুনসুর রহমান। শনিবার দুপুরে তার পক্ষে মনোনয়ন উত্তোলন করেন এমপি মুনসুরের একান্ত সহকারি ফয়সাল আহমেদ।
এছাড়াও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন ফরম উত্তোলন করেছেন রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবাইদুর রহমান। আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর আ.লীগের মনোনয়নপত্র তুলেছেন ৫ এমপি প্রার্থী!

আপডেট সময় : ০৪:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩