রাজশাহীতে সুকর্ণা গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০৩:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে

রাজশাহীতে সুকর্ণা গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর স্বনামধন্য প্রতিষ্ঠান সুকর্ণা গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ মার্চ নগরীর একটি চাইনিজ রেষ্টুরেন্টে প্রতিবছরের ন্যায় এবারো জমকালো আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সুকর্ণা ডেভেলপার-এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তাজুল ইসলাম, পরিচালক শামীমুল ইসলাম মুন, আব্দুল মান্নাফ, খন্দকার ইশতিয়াক আহমেদ, ওয়াসিফ ইসলাম, খন্দকার তাওহীদ ইসলাম, রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের সদস্য কবীর হোসেনসহ প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মচারিরা। ইফতারের পূর্বে দোয়া করা হয়।
উল্লেখ্য, ১৯৯৮ সালে হোটেল সুকর্ণা ইন্টান্যাশনাল দিয়ে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বর্তমান এই প্রতিষ্ঠানটি সুকর্ণা গ্রুপে পরিনত হয়েছে। বর্তমানে সুকর্ণা গ্রুপে রয়েছে, সুকর্ণা ডেভেলপারস, সুকর্ণা কনসালটেন্টস ও সুকর্ণা কংক্রিট প্ল্যান্ট।



















