ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক বাগাতিপাড়ায় সরকারি রাস্তার ইট তুলে অন্য রাস্তা নির্মাণের অভিযোগ বাগাতিপাড়ায় দুই বছরেও শেষ হয়নি চার সড়কের সংস্কার কাজ, চরম দুর্ভোগে জনসাধারণ

রাজশাহীতে দশম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:১৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে দশম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

রাজশাহীতে বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজশাহী নগরের ভেড়িপাড়া এলাকায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে রাজশাহী মহানগর এবং জেলার ৯টি উপজেলার কয়েকশত সহকারী শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষকেরা হলেন জাতি গড়ার কারিগর। তারা কেন এখনও ১৩তম গ্রেডে তৃতীয় শ্রেণির কর্মচারী হয়ে পড়ে রইবেন? এই গ্লানি তারা আর বইতে পারছেন না। দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা পাওয়া তাদের অধিকার। তাদের এ যোগ্যতা রয়েছে। কিন্তু বিগত সব সরকারের আমলে প্রাথমিকের শিক্ষকেরা লাঞ্ছিত, বঞ্ছিত, অবহেলিত হয়েছেন। এবার তাদের দশম গ্রেড বাস্তবায়ন না হলে তারা ঘরে ফিরে যাবেন না। সমাবেশে বক্তব্য দেন, মোহনপুরে সহকারী শিক্ষক গোলাম মাওলা, পুঠিয়ার সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, তানোরের সহকারী শিক্ষক মতিউল ইসলাম শিশির, রাজশাহী পিটিআইয়ের শিক্ষক রুহুল আমিন, বাঘার সহকারী শিক্ষক ফজলুর রহমান, পবার সহকারী শিক্ষক শাহানা মান্নান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে দশম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় : ০২:১৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪