ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫ সংসদে যেতে চান আদিবাসী নেত্রী সুমী মুর্মু খাল খননের মাধ্যমে কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে: নাটোরে হুইপ দুলু পুঠিয়ায় একদিনে ডাবল অভিযান, জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা সিংড়া থেকে হজযাত্রী নিয়ে মাছুম এয়ার ট্রাভেলসের যাত্রা শুরু বনপাড়ার পাওয়ার গ্রিড ডাকাতি: জেলখানায় বসেই পরিকল্পনা, ১৩ সদস্য গ্রেপ্তার আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২ ১৬১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এনজিও
কর্মকর্তার মৃত্যু

রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এনজিওকর্মকর্তার মৃত্যু। রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪৫)। তিনি বেসরকারি সংস্থা আশা’র রাজশাহীর উপশহর শাখার ব্যবস্থাপক ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার তালতলী গ্রামে। তিনি রাজশাহী শহরের সুফিয়ানের মোড় এলাকায় ভাড়া থাকতেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুর হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই। ইফতারের আগে ফারুক হোসেন মোটরসাইকেল নিয়ে লেভেল ক্রসিংটি পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় : ০৩:৫২:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২