ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

রাজশাহীতে টিকা সংকটে বিপাকে পড়েছে হজযাত্রীরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ৩৪০ বার পড়া হয়েছে

রাজশাহীতে হজযাত্রীর টিকা কার্যক্রম বন্ধ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে টিকা সংকটে বিপাকে পড়েছে হজযাত্রীরা!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে টিকা সংকটে বিপাকে পড়েছে হজযাত্রীরা! রাজশাহীতে হজযাত্রীর টিকা কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হজযাত্রীরা। এতে করে অনেক হজযাত্রীরা সিভিল সার্জন অফিসে এসেও টিকা না তারা ফিরে যাচ্ছেন। বুধবার (১৭ মে) সকালে রাজশাহী জেলা সিভিল সার্জন অফিসে টিকা নিতে আসেন হজযাত্রীরা। মাত্র ৭০টি টিকা দেওয়ার পর হঠাৎ কার্যক্রম বন্ধ করে দেন। ক্ষুব্ধ হয়ে উঠেন টিকা নিতে আসা হজযাত্রীরা। তবে সিভিল সার্জন অফিসের সংশ্লিষ্টরা বলছে,সরবরাহ না থাকায় টিকা সংকট পড়েছে হজযাত্রীরা। ঢাকা থেকে টিকা আনার পর সমস্যা সমাধান করা হবে।

রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া তথ্য মতে, রাজশাহী জেলায় এবছর সরকারি ও বেসরকারি মিলে ২ হাজার ৪৬৭ হজযাত্রী হজে যাচ্ছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৬৫৭ জন। বাকিরা যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়।
রাজশাহী জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, হজে যাওয়ার আগে প্রতিটি হজযাত্রীকে মেনিনোকোকাল ও ইনফ্লুয়েঞ্জা টিকা দিতে হয়। গত ৮ মে থেকে টিকা কার্যক্রমটি শুরু হয়েছে। কিন্তু বুধবার ৭০ জনকে টিকা দেওয়ার পরে কার্যক্রম বন্ধের পরেও অনেক হজযাত্রী দীর্ঘ সময় রাজশাহী সিভিল সার্জন অফিসে সামনে অপেক্ষা করেন।

বেসরকারি ব্যবস্থাপনা হজ এজেন্সি নিশাত ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার আতাউর রহমান বলেন, চলতি বছর আমাদের ১৭০ জন হজে যাবেন। এরা সবাই রাজশাহীর। গত কয়েকদিন আগে এসে তাদের তালিকা ও অনলাইন রেজিস্ট্রেশন জমা দেওয়া হয়েছে। আজকে টিকা দেওয়ার ডেট দিয়েছিল। তবে এখানে এসে দেখছি টিকা পায়নি।

তিনি আরও বলেন, কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে টিকা শেষ হয়ে যাওয়ার কারণেই মূলত কার্যক্রম বন্ধ হয়েছে। আমাদের ঢাকা হজ্জ ক্যাম্প থেকে টিকা নেওয়ার অনুরোধ করা হচ্ছে। তবে সেখানে সময় না পাওয়া ও হাজিদের টিকা পেতে বেশ বেগ পেতে হবে। আমরা অনুরোধ করবো দ্রুত রাজশাহীতেই যেন টিকার কার্যক্রম শেষ হয়।
টিকা নিতে আসা মাহমুদুল আমিন বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। শুরুতে বলা হচ্ছিল আজকে ১৫০ জনকে টিকা দেবে। মাত্র ৭০ জনকে টিকা দেওয়ার কার্যক্রম বন্ধ করে দেন।

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক রেজ্জাকুল হায়দার বলেন, হাজিরা টিকা নিতে পারছে না এমন একটি সংবাদ আমরা পেয়েছি। তবে আমরা শুধু ব্যবস্থাপনা ও তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। টিকা সংক্রান্ত সব কিছুর দায় দায়িত্ব সিভিল সার্জন অফিসের।
রাজশাহী জেলা সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেন, আমাদের যতজন যাত্রী ঠিক ততগুলোই টিকা দেওয়া হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই কারো কারো আত্মীয়স্বজন অন্য জেলার এসেও এ জেলা থেকে টিকা নিয়ে গেছেন। ফলে কিছু টিকার সংকট পড়েছে। ঢাকাতেও ভ্যাকসিন নেই। তবে বাকি টিকা গুলো ঢাকা থেকে ব্যবস্থা করা হবে। টিকা ছাড়া একজন যাত্রীও যাবে না। সবার টিকা পাবে এ নিয়ে চিন্তার কারণ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে টিকা সংকটে বিপাকে পড়েছে হজযাত্রীরা!

আপডেট সময় : ০৬:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩