ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী ও সতিন গ্রেপ্তার

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৩:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী ও সতিন গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ৩৫ বছরের গৃহবধূ হেলেনা খাতুনকে পুড়িয়ে হত্যার অভিযোগে তার স্বামী আলমগীর হোসেন রয়েল ও সতিন মোসা. সেলিনাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৫ ও র‍্যাব-১৪ এর যৌথদল। আলমগীর হোসেন রয়েল বাড়ি রাজশাহী নগরের সবজিপাড়া মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। মোসা. সেলিনা আলমগীর হোসেন রয়েলের প্রথম স্ত্রী। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে র‍্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত দুইবছর আগে হেলেনাকে দ্বিতীয় বিয়ে করে আলমগীর হোসেন রয়েল রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা রেললাইনের পাশের বস্তির এককক্ষের একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। সংসারে রয়েলের প্রথম স্ত্রী থাকায় বিয়ের পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি ওই ভাড়া বাড়ি থেকে গৃহবধূ হেলেনার পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহত হেলেনার মা বাদী হয়ে আলমগীর হোসেন রয়েল ও সেলিনাকে অভিযুক্ত করে চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামায় ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-৫ এর সদস্যরা। এদিকে ঘটনার দিন থেকে রয়েল ও তার প্রথম স্ত্রী সেলিনা আত্মগোপনে ছিল।

র‍্যাব জানায়, হত্যাকান্ডের পর থেকেই তদন্তে সন্ধিগ্ধ আসামি রয়েল ও তার প্রথম স্ত্রী সেলিনা নিজেদেরকে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনের চেষ্টা করেছিল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪ এর সহযোগিতায় কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব-৫। পরে গ্রেপ্তারকৃতদের রাজশাহীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী ও সতিন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫