ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যোগ্যতার ভিত্তিতে চাকরি ও কর্মসংস্থান নিশ্চিত করলেই দেশ উন্নত হবে: ফারজানা শারমিন পুতুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যোগ্যতার ভিত্তিতে চাকরি ও কর্মসংস্থান নিশ্চিত করলেই দেশ উন্নত হবে: ফারজানা শারমিন পুতুল

বাগাতিপাড়ার পাঁকা ইউনিয়নে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য

বিএনপির মিডিয়া সেলের সদস্য, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, দীর্ঘদিন ধরে সমাজে পরিকল্পিতভাবে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে। একটি সময় ছিল বিএনপি করার কারণে অনেকের সন্তান সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে এমন বৈষম্য আর চলতে দেওয়া হবে না।

তিনি বলেন, “আমি এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে যোগ্যতা যার আছে সেই চাকরি পাবে। সে বিএনপি করুক, না করুক—তা বিবেচ্য হবে না। যোগ্যতার ভিত্তিতেই কর্ম হবে, কর্মসংস্থান হবে। যোগ্যতার ভিত্তিতেই ভবিষ্যৎ বাংলাদেশ এগিয়ে যাবে।”

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আরও বলেন, একটি সুস্থ সমাজ ও একটি উন্নত দেশ গড়তে হলে অতীতের অন্যায় ও কষ্ট ভুলে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়ে গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

collected

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শকে ধারণ করেই একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।

বক্তব্যের শেষে তিনি বলেন, আজকের এই দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানকে নতুন করে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. নেকবর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রশীদ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, মুস্তাফিজুর রহমান শফিক, মোশারফ হোসেনসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের জন্য তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যোগ্যতার ভিত্তিতে চাকরি ও কর্মসংস্থান নিশ্চিত করলেই দেশ উন্নত হবে: ফারজানা শারমিন পুতুল

আপডেট সময় : ১০:৫৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬