ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ নেতার ভাইয়ের বক্তব্যের প্রতিবাদে লালপুরে সংবাদ সম্মেলন

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুবলীগ নেতার ভাইয়ের বক্তব্যের প্রতিবাদে লালপুরে সংবাদ সম্মেলন

নাটোরের লালপুরে রাজন সমর্থকদের প্রায় ৬শ গাছ কেটে বিনষ্ট করার অভিযোগ সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মডেল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোহেল রানা। তিনি বলেন, লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের চাচাতো ভাই আশরাফুল ইসলাম মামুনের কুজিপুকুর এলাকায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকদের প্রায় ৬শ গাছ কেটে দিয়েছে—এমন অভিযোগ করে বিএনপি দলীয় এমপি প্রার্থী নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের লোকজন জড়িত বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি বলেন, এ সংক্রান্ত একটি সংবাদ ১২ ডিসেম্বর ‘নাটোর প্রতিদিন’ ফেসবুক পেজে এবং ১৩ ডিসেম্বর দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় প্রকাশিত হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সোহেল রানা আরও বলেন, সংশ্লিষ্ট জমি নিয়ে ২০০৬ সালে একটি মামলা দায়ের হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন। ওই জমিতে গাছ কাটার ঘটনায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থক বা বিএনপি দলীয় এমপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল গ্রুপের কোনো লোকজন জড়িত নন বলেও তিনি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুবলীগ নেতার ভাইয়ের বক্তব্যের প্রতিবাদে লালপুরে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫