মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক ইনস্টিটিউটিশনাল প্রাকটিসের উদ্বোধন!
- আপডেট সময় : ০১:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে

মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক ইনস্টিটিউটিশনাল প্রাকটিসের উদ্বোধন!
নিজস্ব প্রতিবেদক:
মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক ইনস্টিটিউটিশনাল প্রাকটিসের উদ্বোধন! রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক ইনস্টিটিউটিশনাল প্রাকটিসের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় থেকে ভার্চুয়ালি যোগ দেন। এসময় তিনি বলেন, হাসপাতালের চাপ কমাতে এবং রোগীদের ভালো সেবা দিতে সারা দেশব্যপী আমরা এই সেবাটি চালু করা হয়েছে।
মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরিফুল কবীর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সানজীদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াঙ্কা দাস, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাসেদুল ইসলামসহ অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।



















