মোহনপুরে নিখোঁজের ৫দিন পর পুকুর থেকে ভ্যানচালকের ভাসমান লাশ উদ্ধার
- আপডেট সময় : ০২:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩৮৪ বার পড়া হয়েছে

মোহনপুরে নিখোঁজের ৫দিন পর পুকুর থেকে ভ্যানচালকের ভাসমান লাশ উদ্ধার
রাজশাহীর মোহনপুরে নিখোঁজের পাঁচদিন পর আব্দুল মালেক নামের ৪২ বছর বয়সী এক ভ্যানচালকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরের দিকে উপজেলার বড়াইল গ্রামের এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক কেশরহাট পৌরসভার তিলাহারী গ্রামের কাজেম উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্র গেছে, গত শুক্রবার সন্ধা ৬ টার সময় আব্দুল মালেক ভ্যানগাড়ী নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। রাতে আর বাড়িতে ফিরেনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে পরদিন মোহনপুর থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার সকালে বড়াইল গ্রামের বড় আম বাগানের পাশে জনৈক সুলতান আলীর পুকুরে ইয়ামিন নামের এক যুবক জমিতে পানি সেচ দিতে গিয়ে ভাসমান মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় পরিবারের লোকজন গিয়ে আব্দুল মালেকের মরদেহ শনাক্ত করে। করা হচ্ছে ভ্যানগাড়ি কেড়ে নিয়ে হত্যার পর পুকুরে পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা পুলিশের।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হেলেনা আক্তারের উপস্থিতে ঘটনাস্থল থেকে পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করছে। পরে ভ্যানচালকের মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি আতাউর রহমান।



















